বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

এবার পুনমের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে বলিউড নায়িকা পুনম পান্ডে ‘ভুয়া’ মৃত্যুর খবর ছড়িয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় এসেছিলেন। পুনম নিজের মৃত্যুর খবর ছড়িয়ে কাজটি যেমন ভালো করেননি তেমনি জরায়ু মুখের ক্যানসারের মতো বিষয়কে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন তিনি- এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অনেকে পুনমের এ পদক্ষেপকে সমর্থনও করেছেন।

কারও কারও অভিযোগ সস্তার প্রচার পেতে মৃত্যু নিয়ে ছেলেখেলা করেছেন এ অভিনেত্রী। এবার পুনম ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করে অভিযোগ জমা পড়েছে কানপুরের পুলিশ কমিশনারের কাছে। 

পুনমের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ফয়জান আনসারি অভিযোগপত্রে লেখেন, ‘পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে পুরোটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।’

অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হয়েছেন তেমনটা নয়। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন। তার অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেই অভিযোগকারী জানান।

আরো পড়ুন: নির্মাতারা আমাকে গালে তুলে ভাত খাইয়েছেন : শাবনূর

গত ৪ঠা ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর জানান পুনম। একদিন পার করে প্রকাশ্যে এসে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। আসলে পুরো ঘটনাই একটা প্রচার কৌশল, জরায়ু মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির কৌশল-বিষয়টি মোটেই নয়।

পুনমের এ কাণ্ডকে কেউ নাম দিয়েছেন ‘গিমিক’, কেউ বলেছেন ‘স্টান্ট’। ক্যানসার নিয়ে পুনম ‘ঠাট্টা-তামাশা’ করেছেন, এ অভিযোগে তার বিরুদ্ধে ‘এফআইআর’র দাবি তোলে ‘দি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। অন্যদিকে কেউ কেউ ‘বয়কট’ করার ডাকও দিয়েছেন। যদিও পুনম নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করেছেন।

সূত্র: আনন্দবাজার

এসি/ আই.কে.জে


মানহানি মামলা পুনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250