বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

এনসিপির এমপি মনোনয়নপ্রত্যাশীর পোস্টারে ‘শাপলা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলেও দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে টানাপোড়েন চললেও রংপুরে এক এমপি মনোনয়নপ্রত্যাশীর বিরুদ্ধে শাপলা প্রতীকে বিপুলসংখ্যক পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে।

রংপুর-৬ (পীরগঞ্জ) সংসদীয় আসনের ভেন্ডাবাড়িসহ আশপাশের এলাকায় এনসিপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাকিয়া জাহান চৌধুরীর ছবি ও শাপলা প্রতীকসংবলিত পোস্টার দেখা গেছে। তবে তাকিয়া জাহানের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে সমস্যা সমাধানের আগেই এগুলো ছাপানো হয়েছিল। ভুলে তা সাঁটানো হয়েছে।

তাকিয়া পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের রাউতপাড়া এলাকার বাসিন্দা। দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকিয়া এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়। 

তাকিয়া জানান, দলের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রার্থী হতে আগ্রহের কথা তিনি জানিয়েছেন।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, মানুষ এনসিপি বলতে এখন শাপলাকেই মেনে নিয়েছে। তাদের চাওয়া আমাদের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। তাকিয়া জাহান দলের সমর্থক। আনুষ্ঠানিকভাবে সদস্য হননি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেকেই মনোনয়নপ্রত্যাশার জায়গা থেকে প্রচার চালাচ্ছেন। এতে আমরা দোষের কিছু দেখছি না। কিন্তু কোনো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি এনসিপি।

জে.এস/

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250