শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ভাইরাল’ সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি বিছানার মাঝখানে বসে আছেন। আর তোষক, চাদর ও বালিশসহ পুরো খাটটাই চলছে – ঠিক যেন একটা গাড়ি। আসলেই এটা একটা চলমান বিছানা, বা চলমান ‘খাট-গাড়ি’।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এ খাট-গাড়ি বানিয়েছেন। ঈদের দিন একটু ‘ট্রায়াল’ দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এ গাড়ি নিয়ে।

মুহূর্তেই সেই ভিডিও ‘ভাইরাল’ (আলোচিত) হয়ে যায়। ওই চলমান-বিছানা দেখতে ব্যাপক ভিড়ও হচ্ছিল। তবে নবাব শেখের এখন মন খারাপ। কারণ, তার সাধের গাড়িটি মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ নিয়ে গেছে। খবর বিবিসি বাংলার। 

ভারতের মোটর ভেহিকলস আইন অনুযায়ী, কোনও গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি যে ছিল না নবাব শেখের। ভাইরাল হওয়ার নেশায় মানুষ যে কত কিছু করেন, নবাব শেখের এ গাড়ি-বিছানা এর একটা উদাহরণ।

ভাইরাল হওয়ার স্বপ্ন তো ছিলই, তার সঙ্গেই ছিল বিছানায় বসে বসেই চায়ের দোকানে চা খেতে যাওয়ার স্বপ্নও। এরপরে তিনি খাটটিতে চারটি চাকা লাগান।

এইচ.এস/

ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250