শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অথচ সেই প্রোটিয়ারাই সাউদাম্পটনে গতকাল রোববার (৭ই সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ৪১৫ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল।

৭২ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ৩৪২ রানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে বড় জয়টি ছিল ভারতের; ২০২৩ সালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩১৭ রানে।

জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে এসে জফরা আর্চারের পেস আর আদিল রশিদের দুর্বোধ্য স্পিনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ২০.৫ ওভারেই।

ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। লক্ষ্য তাড়ায় ৭ রানে ৪ উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু দক্ষিণ আফ্রিকার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৫৭ রানে তারা হারিয়ে ফেলে ৯ উইকেট।

৭ নম্বরে উইকেটে আসা করবিন বোশ ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ২০ রান করলে সত্তর পেরোয় দক্ষিণ আফ্রিকা। বোশ ছাড়াও রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন—ত্রিস্তান স্তাবস (১০) ও কেশব মহারাজ। ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার। ১৩ রানে ৩ উইকেট আদিল রশিদ।

এর আগে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রান তুলেছে তারা। ১৩টি চার ও ৩টি ছয়ে ৮২ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন জ্যাকব বেথেল। আর ৯৬ বলে ৬টি চারে ১০০ রান করেছেন জো রুট।

জে.এস/

ওয়ানডে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250