রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১শে মার্চ) অধ্যাপক ইউনূসকে ফোন করেন শাহবাজ শরিফ। ফোনালাপে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে সন্তোষজনক আলোচনা হয়েছে। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন শাহবাজ শরিফ।

তিনি লিখেছেন, ‘আগামী ২২শে এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলকে নিয়ে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের অপেক্ষায় আছি। অধ্যাপক ইউনূসকে তার জন্য সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরে আসার জন্য আবারও আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাসহ বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, ইনশা আল্লাহ।’

এ টেলিফোন আলাপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন। প্রধানমন্ত্রী শরিফ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250