শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ জানাল ফিফা, কী বলছেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। আমেরিকা, কানাডা, মেক্সিকো এই তিন দেশ মিলে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর। এবার জানা গেল ফুটবল বিশ্বকাপের গ্রুপিংয়ের দিনক্ষণ। খবর সিএনএনের।

আমলরিকায় আগামী বছর ফুটবল বিশ্বকাপ হবে ৪৮ দলের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা জানিয়েছে, ৫ই ডিসেম্বর হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ড্র। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সেদিন জানা যাবে, বিশ্বকাপে কে কোন গ্রুপে পড়বে। ফিফা যে গত রাতে বিবৃতি দিয়েছে, সেখানে চূড়ান্ত ড্র-এর দিনক্ষণ ও ভেন্যুর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফুটবল বিশ্বকাপ চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ ঠিক করার অনুষ্ঠানে ট্রাম্প-ইনফান্তিনোর সঙ্গে ছিলেন আমেরিকার  ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রসিক ট্রাম্প মজা করেছেন এই অনুষ্ঠানেও। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘এটি (বিশ্বকাপ ট্রফি) অনেক ভারী। এটা কি আমি রেখে দিতে পারি?’ ট্রাম্পের সঙ্গে মজা করেছেন ইনফান্তিনো। আমেরিকার  প্রেসিডেন্টের উদ্দেশে ইনফান্তিনো বলেন, ‘ফিফা সভাপতি, সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপতি ও চ্যাম্পিয়নরা এটা (বিশ্বকাপ ট্রফি) ছুঁয়ে দেখতে পারবেন। ট্রফিটি যে শুধুই চ্যাম্পিয়নদের জন্য। আপনিও একজন বিজয়ী হওয়ায় ট্রফিটা স্পর্শ করতে পারবেন।’

ওয়াশিংটন ডিসির মতো জায়গায় ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র আয়োজন করতে পারবেন দেখে রোমাঞ্চিত ইনফান্তিনো। ফিফার পাঠানো বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট বলেন, ‘বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ জানাতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে এটা। যে জায়গাটা আমেরিকার  সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র। এই ড্রটা চূড়ান্ত এক মাইলফলক। বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা শুরু করতে যাচ্ছি, তাতে ফিফার বিভিন্ন ইভেন্ট ২০২৬ সালের পুরোটা সময়জুড়ে অব্যহত রাখার চেষ্টা করব। দলের প্রতিনিধি, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও ১৬টি শহরের প্রতিনিধিত্বকারী ভক্ত-সমর্থকদের অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।’

কেনেডি সেন্টার আমেরিকার  জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। বছরে ১০ লাখেরও বেশি মানুষ এখানে আসেন। ২০০০-এর বেশি প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে বছরজুড়ে। এ বছরের ডিসেম্বরে চূড়ান্ত ড্রয়ের সময় যখন ফুটবল বিশ্বকাপের ট্রফি আনা হবে, তখন অনুষ্ঠান যে অন্যরকম এক মাত্রা পাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। যে ১৬ শহরে হবে বিশ্বকাপ, প্রত্যেক শহর থেকে ভক্ত-সমর্থকেরা এসে বিশেষ এক ধরনের লটারি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভিআইপি সুযোগ সুবিধাও থাকবে সেখানে।

২০২২ সালে সবশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ নিয়ে। ২০২৬ সালের ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। আমেরিকার  ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।

জে.এস/

জার্মান ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250