রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

পাকিস্তানে ঈদ হতে পারে ১০ই এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের আবহাওয়া দপ্তর ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটিতে আগামী ৯ই এপ্রিল (মঙ্গলবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে ১০ই এপ্রিল ঈদ উদযাপিত হতে পারে।

আরো পড়ুন: ভারতে বন্ধ হচ্ছে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন

পাকিস্তানে গত ১১ই মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১২ই মার্চ থেকে শুরু হয় সিয়াম-সাধনার মাস। ফলে যদি ৯ই এপ্রিল রাতে শাওয়াল মাসের চাঁদ ওঠে তাহলে এবার দেশটিতে রোজা হবে ২৯টি।

এই বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রোজা শুরু হয়েছে ১১ই মার্চ থেকে। মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, এই বছর এই অঞ্চলে ১০ই এপ্রিল ঈদ হতে পারে। অর্থাৎ সেখানে ৩০টি রোজা হবে। আর যদি এমনটি হয় তাহলে সৌদি ও পাকিস্তানে একইদিনে ঈদ হবে।

সূত্র: জিও টিভি

এইচআ/  আই.কে.জে/  

পাকিস্তান ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250