রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ভারতে বন্ধ হচ্ছে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ প্রতিরোধ ও সবুজ অর্থনীতি গড়ার লক্ষ্যে পেট্রোল ও ডিজেল-চালিত গাড়ি চলাচল বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী। এসব গাড়ির বদলে চলবে গ্যাস ও ইলেকট্রিক গাড়ি। শিগগিরই নতুন এই নিয়ম চালু হচ্ছে। 

ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান, দেশটিতে ৩৪ কোটির বেশি পেট্র্রোল-ডিজেল গাড়ি রয়েছে। কিন্তু, আগামী দিনে সেই সংখ্যা যে ব্যাপক পরিমাণে কমতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ হাইব্রিড গাড়িতে জিএসটি কমানোর কথাও জানিয়েছেন তিনি। 

সড়ক ও পরিবহন মন্ত্রী জানিয়েছেন, জ্বালানি আমদানির জন্য ১৬ লাখ কোটি রুপি খরচ করে সরকার। এই টাকা কৃষকদের জীবনযাত্রা উন্নয়ন, গ্রামগুলোকে সমৃদ্ধ করা এবং যুবক-যুবতীদের কর্মসংস্থানে ব্যবহার করা যেতে পারে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের কোনো দিনক্ষণ ঠিক করেনি কেন্দ্রীয় সরকার। 

আরো পড়ুন: অরুণাচলের আরও ৩০ চাইনিজ নাম প্রকাশ

হাইব্রিড গাড়ির উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা ভারত সরকারের। হাইব্রিড গাড়ির পাশাপাশি ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত গাড়িতে জিএসটি কমিয়ে ১২ শতাংশ করতে পারে দেশটির সরকার।

ভারতের পরিবহন মন্ত্রী দাবি করেন, জৈব জ্বালানির উপর জোর দিয়ে জ্বালানি আমদানি কমাতে পারে সরকার। কেন্দ্রের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা। কিন্তু, বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়তে পারে সেই আশঙ্কা করছেন তারা।

সড়ক ও পরিবহন মন্ত্রী আশাবাদী, যে হারে বর্তমানে ইলেকট্রিক গাড়ি বাজারে আসতে শুরু করেছে তাতে আগামী দিনে বিকল্প জ্বালানি এবং জৈব জ্বালানির স্বপ্ন পূরণ হবে। তিনি আরও জানান, বাজাজ, টিভিএস, হিরো মটোকর্পের মতো সংস্থার ইতিমধ্যে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত মোটরসাইকেল এবং রিকশা বানানো শুরু করে দিয়েছে।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/ 

নিষিদ্ধ ডিজেল যানবাহন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250