রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

কেন বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ৫৯ বছর পূর্ণ করেছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু তার অনুরাগীদের কাছে অভিনেতার বয়স এখনও কেবলই সংখ্যামাত্র। তাই আজও তারা অপেক্ষায়, কবে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান?   

 এই বিষয়ে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। 

সালমানের বাবা এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানের বিষয়ে কী বলবো, আমি সত্যি জানি না। সালমানের ভাবনাচিন্তায় কিছু দ্বন্দ্ব রয়েছে। সে কারণে ও বিয়ে করছে না। একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়ে সালমান। তারা প্রত্যেকেই খুব সুন্দরী। কাজ করতে করতেই আলাপ হয় ও তার পর ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই ছবির নায়িকাদের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে সালমানের।

কিন্তু প্রেমে পড়ার পরে সালমানের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকাদের মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। তাই সেলিম মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলার মধ্যে মায়ের গুণ খুঁজে বেড়ানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন কোনও মহিলা নিজের কাজ ছেড়ে শুধুমাত্র সংসারে মন দেবেন? ভাইজানের বাবা বলেছিলেন, “কেউ নিজের কাজকর্ম ছেড়ে কেন বিয়ে করে বাড়িতে বসে থাকবেন? এই ধরনের ভাবনাচিন্তাই সালমানের  বড় সমস্যা।”

সেলিম বলেছিলেন, প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরেই সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সালমান। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। সেটা তো কখনওই সম্ভব নয়।

সালমানের বাবার স্পষ্ট মতামত, একজন কর্মরতা মহিলা কখনওই সন্তানের দেখাশোনা, তাকে স্কুলে দিয়ে আসা বা সংসারের কাজ করতে পারেন না।

এই মুহূর্তে ভাইজান তার আসন্ন ছবি ‘সিকন্দর’-এর প্রচার নিয়ে ব্যস্ত। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/কেবি


সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250