শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

দেড় বছর পর চালু হচ্ছে ইবির ক্যাফেটেরিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সুখবর

দেড় বছর পর চালু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। আগামী ৯ ও ১০ই ডিসেম্বর পরীক্ষামূলকভাবে খাবার সরবরাহ ও ৫ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হবে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ৯ ও ১০ই ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ৫ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এটির উদ্বোধন করবেন। ইতোমধ্যে মালিক নির্বাচন শেষ হয়েছে। ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানকার অবস্থা নাজুক ছিল। অনেক সংস্কার করা হয়েছে। পাশাপাশি ফ্রি ওয়াইফাই এবং এসির ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে।

জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ২০২৩ সালের ১২ই মার্চ ক্যাফেটেরিয়া বন্ধ করে দেন তৎকালীন ম্যানেজার আরিফুল ইসলাম। একই বছরের ২৬শে আগস্ট আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়া ফের চালু হলেও মাস পেরোনোর আগেই তা আবার বন্ধ হয়ে যায়। এভাবে প্রায় দেড় বছর এটি বন্ধ থাকার পর নতুন টিএসসিসি পরিচালকের প্রচেষ্টায় ক্যাফেটেরিয়াটি পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হয়। 

আরো পড়ুন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ২৭৬ কোটি টাকার অনুদান ইউনেস্কোর

আবির/এস/  আই.কে.জে

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250