শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন কবে, জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী এখনো তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার (৩রা মার্চ) তাদের বেতনের অনুমোদন হলেও অর্থ ছাড় হয়নি। এর ফলে বেতন পাননি শিক্ষক ও কর্মচারীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়।পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য আইবাস-এ পাঠানো হয়। তবে আজ রোববার (৮ই মার্চ) বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে বেতন ছাড় হয়নি। ফলে অনুদানবন্টনকারী ব্যাংকগুলোতে টাকা না পৌঁছানোর কারণেই মূলত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি।

মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘আইবাস থেকে বেতনের তথ্য ছাড় হয়নি। শিক্ষকদের বিষয়টি আমাদের মাথায় আছে। তবে টেকনিক্যাল কারণে বেতন ছাড়ে বিলম্ব হয়েছে।’

আজকের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জে.এস/

মাাউশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250