রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

আর মাত্র দুটি সিনেমার পর পরিচালনা থেকে অবসর নেবেন প্রিয়দর্শন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। আশির দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শুধু মালয়ালম নয়; হিন্দি, তামিল, তেলুগু ভাষাতেও সিনেমা বানিয়েছেন। সব মিলিয়ে তার নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি। এখনো ক্যামেরার পেছনে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আর মাত্র দুটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন প্রিয়দর্শন। খবর ইন্ডিয়াডটকমের।

প্রিয়দর্শন এখন ক্যারিয়ারের ৯৯তম সিনেমার শুটিং করছেন। ‘হাইওয়ান’ নামের এ সিনেমার মাধ্যমে ১৭ বছর পর একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রিয়া পিলগাওকর ও সাইয়ামি খের। প্রিয়দর্শনের নির্মিত ২০১৬ সালের সিনেমা ‘ওপ্পাম’-এর রিমেক এটি। তবে হিন্দি রিমেকে চিত্রনাট্য ও সংলাপে খানিকটা বদল এনেছেন প্রিয়দর্শন।

চমক আরও রয়েছে। হাইওয়ানে একটি বিশেষ চরিত্রে দেখা দেবেন মোহনলাল। ওপ্পামে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। হাইওয়ানে মোহনলালের চরিত্রটি দর্শকদের চমকে দেবে বলেই জানিয়েছেন প্রিয়দর্শন। এতে অক্ষয়কে নায়ক নয়, পাওয়া যাবে ভিলেন হিসেবে। ওপ্পামের পর প্রিয়দর্শন শুরু করবেন বহুল আলোচিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’র শুটিং।

২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। তবে ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির দ্বিতীয় পর্বে পরিচালক হিসেবে তিনি ছিলেন না। ফিরছেন তৃতীয় পর্বে। হেরা ফেরি থ্রিতে আবারও দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের অভিনয়।

প্রিয়দর্শন বলেন, ‘আমি সাধারণত নিজের সিনেমার সিকুয়েল বানাই না। এটা আমার কাজের ধরন নয়। তবে হেরা ফেরি থ্রি পরিচালনা করব। কারণ, প্রযোজক অনেক দিন ধরে সিনেমাটি বানানোর অনুরোধ করছেন।’

হেরা ফেরি থ্রির পর আরও একটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন প্রিয়দর্শন। এ বিষয়ে তিনি বলেন, ‘এ সিনেমাগুলোর কাজ শেষ করে আমি অবসর নেব বলে ভাবছি। কারণ, আমি ক্লান্ত হয়ে পড়েছি।’

জে.এস/

প্রিয়দর্শন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250