বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আধাকেজি স্বর্ণগুঁড়োসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আধাকেজি স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন যাত্রী। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই টিম রুখে দিল এ চোরাচালান।

রোববার (১৭ই মার্চ) সকাল ৭টা ৩৫ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তারা এ স্বর্ণচালান জব্দ করে।

জানা যায়, বোয়ালখালীর মোহাম্মদ নেজাম উদ্দিন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন তিনি।  

আরও পড়ুন: তরমুজ কেজিতে নয় পিস হিসেবে বিক্রির নির্দেশ

তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসকে/ 

স্বর্ণগুঁড়ো যাত্রী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250