বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে বরদাশত করবে না ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল সোমবার (১৯শে মে) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে। 

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি জানায়, গতকাল রাত ১২টা ৩০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিছু লোক। খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। তারা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং মো. গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ তাদের থামাতে গেলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকার ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করে বা ব্যক্তিস্বার্থে আইনের অপব্যবহার করে, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এইচ.এস/

ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250