সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সংসারে অর্থ নিয়ে অশান্তি এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হওয়া তেমন অস্বাভাবিক বিষয় নয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সবার জীবনেই অর্থের গুরুত্ব বেড়েছে। প্রত্যেকেরই চাহিদা অনেক। চাহিদা মেটাতে ততটা রোজগারও করা আবশ্যক। যদিও বিয়ের প্রথম দিকে এ বিষয়ে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তবে সংসারের চাপ বাড়তে থাকলে দেখা দেয় দাম্পত্যে নানা সমস্যা। তাই সংসার টিকিয়ে রাখতে ও দাম্পত্য কলহ থেকে বাঁচতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে অশান্তি এড়াতে পারবেন-

অতিরিক্ত হাত খরচে লাগাম টানুন

অতিরিক্ত খরচ করা মোটেও ঠিক নয়। যদি আপনার সঙ্গী এসব বিষয়ে লাগাম টানতে বলেন তাহলে তার কথা শুনুন। যদি তাকে গ্রাহ্য না করেন তখন ঝগড়া হওয়াটা স্বাভাবিক।

আরো পড়ুন : এই গাছের নাম কেন ‘মানি প্ল্যান্ট’, জানা আছে কি?

সঙ্গীকে লুকিয়ে খরচ করবেন না

অনেকেই আছেন, যারা সঙ্গীকে লুকিয়ে বিভিন্নভাবে টাকা খরচ করেন। তবে যখন সঙ্গী এ বিষয়ে জানতে পারেন তখনই দেখা দেয় অশান্তি। এক্ষেত্রে কিছুটা হলেও আপনি সঙ্গীর বিশ্বাস ভেঙেছেন। তাই সঙ্গীকে জানিয়ে খরচ করুন।

সঙ্গীর ধার ফিরিয়ে দিন

সঙ্গীর কাছ থেকেও অনেকে টাকা ধার নেন। প্রয়োজনে আপনি ধার নিতেই পারেন। তবে সেটা যদি আর ফিরিয়ে না দেন তখন কলহ দেখা দিতে পারে। তাই কথা দিয়ে কথা রাখতে শিখুন। আর্থিক বিষয়ে দুজনেই স্বচ্ছ থাকুন, তাহলে অশান্তি কমে যাবে।

এস/ আই.কে.জে/


দাম্পত্য জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250