বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

মরা মুরগি বিক্রি করায় ব্যবসায়িকে ৬ মাসের জেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক মুরগি ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯শে জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। পরে মরা মুরগিগুলো মাটিচাপা দেওয়া হয়। অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধারমানিক মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শহরের পুরনো মাছ বাজার সংলগ্ন মুরগির দোকোনে অভিযান চালিয়ে একটি দোকানে বেশ কিছু মরা মুরগি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে অভিযুক্ত ব্যবসায়ী মোস্তফা অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মুরগি ব্যবসায়ী মোস্তফাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে জরিমানার টাকা আদায় করে অভিযুক্ত মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে মুরগিগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন, তাই তাঁকে এ দণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ওআ/

মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250