শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

রোববার (৬ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে ৫০০ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

অধ্যাপক ড. মো. আব্দুল বারী বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী কাজ করবো। এছাড়া আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই।

অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ স্থিতিশীল রাখার লক্ষ্যে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আবির/ এস/কেবি

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250