রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

এয়ার ফোর্স ওয়ানে চুরি করেছেন সাংবাদিকরা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাপ্তরিক উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের দেশটির পশ্চিম উপকূল সফরের পর  ঘটনাটি নজরে আসে।  

সফরের পর এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই।‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এই ঘটনায় সাংবাদিকদের সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।

আরো পড়ুন; উবারের ভাড়া যখন ১০ কোটি টাকা!

এয়ার ফোর্স ওয়ান বিমানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেওয়া হয় যেখানে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক গায়েব হওয়ার অহরহ ঘটনা ঘটছে।

হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মার্চ মাসে একটি ই–মেইল পাঠায় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন।এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে

এইচআ/  

সাংবাদিক চুরি এয়ার ফোর্স ওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250