শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া *** এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবে এইচএসসিতে অকৃতকার্যরা *** এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% *** কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান *** ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ *** ‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা *** এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ *** বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে প্রণীত চার মূলনীতি পুনরুদ্ধারের দাবি বিএনপির সংসদ সদস্যের *** ‘দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন’ *** মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু ১ নভেম্বর: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

#

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। খবর বাসসের। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, আজ শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। আগামীকাল তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আগামীকাল শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250