বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গ্রেফতারি পরোয়ানাভুক্ত রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দস (৭৩) নামে যুদ্ধাপরাধ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৯শে জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।

আরো পড়ুন: এমপি আনার হত্যা : আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর দায় স্বীকার

তিনি জানান, বুধবার বিকেলে যশোর জেলার সদর থানাধীন ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল—১, ঢাকা এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধ মামলায় পলাতক কুদ্দুসকে গ্রেফতার করা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইনে মামলা হয়। ২০১৭ সালের ২৩শে নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ আট বছর পর পলাতক থাকা রুহুল কুদ্দস খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এটিইউ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/  আই.কে.জে

গ্রেফতার যুদ্ধাপরাধ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250