শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪

#

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০শে ডিসেম্বর) দুপুরে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আজ (শুক্রবার) ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে গত ১৮ই ডিসেম্বর ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।

এই ঘটনায় নিহতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত প্রেমিকা স্বর্ণা বিনতে মীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250