মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১৭ই মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় "প্রকৃতি ও পরিবেশ" প্রতিপাদ্যের ওপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ক গ্রুপে অনুর্ধ্ব ৮ বছর; খ গ্রুপে  ৮ থেকে অনুর্ধ্ব ১২ বছর; গ গ্রুপে ১২ থেকে অনুর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছরের শিশু কিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তরুণ শিল্পীদের উৎসাহী অংশগ্রহণ দেখা যায়, পরিবেশ সংরক্ষণের বিষয়ে তাদের সৃজনশীলতা এবং সচেতনতা পরিলক্ষিত হয়। ৪ টি গ্রুপের প্রতি গ্রুপে ৩ (তিন) জন করে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।

বিজয়ী প্রতিযোগিদের নাম ২১শে মে ২০২৪ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe.gov.bd- এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে।

আরো পড়ুন: যারা একবেলা ভাত খেতে পারত না, তারা চারবেলা খায় : প্রধানমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তার বক্তৃতায় টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের ভূমিকার ওপর জোর দেন এবং অংশগ্রহণকারীদের শিল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহিত করেন। তিনি বলেন, শিল্পকর্মগুলো প্রকৃতির গুরুত্ব এবং আমাদের পরিবেশ রক্ষার জরুরি প্রয়োজন তুলে ধরেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান, বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেম প্রমুখ। এসময় পরিচালক রাজিনারা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এইচআ/ এনএম/  

পরিবেশ সচেতনতা বৃদ্ধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250