বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আকাশছোঁয়া জনপ্রিয়তা আর বিলাসী জীবনের জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ র‍্যাপার বাদশা। তবে হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন তিনি। আবেগের বশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল গাড়ি কিনে এখন আক্ষেপে ভুগছেন এই তারকা। খবর নিউজ ১৮।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, প্রায় এক মাস আগে কোনো পরিকল্পনা ছাড়াই তিনি কিনে ফেলেন রোলস রয়েস কুলিনান সিরিজ ২ মডেলের একটি গাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো অল্প কয়েকজন তারকার বিশেষ তালিকায় জায়গা করে নেন।

গাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরে বাদশা বলেন, এটি ছিল পুরোপুরি হঠকারী সিদ্ধান্ত। তার ভাষায়, ‘মনে হলো এখনই কিনতে হবে। গাড়ি কেনার পর কয়েক মিনিট নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেই উত্তেজনা মিলিয়ে যায়।’

এত বড় অঙ্কের টাকা খরচের পর তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয় বলেও জানান তিনি। বাদশার কথায়, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন এরপর কী চাইবো—সেটাই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। সেখান থেকেই আফসোসটা শুরু।’

দামি জিনিসের প্রতি দুর্বলতা যে তার পুরোনো অভ্যাস, সেটাও স্বীকার করেছেন তিনি। পোশাক কিংবা জুতোর ক্ষেত্রে প্রায়ই আবেগে সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার সাড়ে ১২ কোটির গাড়ি কেনা যে পুরোপুরি আবেগতাড়িত ছিল, তা অকপটে মেনে নিচ্ছেন বাদশা।

জে.এস/

বাদশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250