রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

আমরা যারা 'এলিট সোসাইটি'র, তাদের পরিবারে কম বাংলা চর্চা হয়: মাহ্‌ফুজ আনাম

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের সম্পাদক, প্রকাশক ও প্রখ্যাত সাংবাদিক মাহ্‌ফুজ আনাম বলেছেন, 'পয়লা বৈশাখ আমরা খুব আবেগের সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে উদ্‌যাপন করি। এ পয়লা বৈশাখ যে সাংস্কৃতিক মূল্যবোধে উদ্‌যাপন করি, আমি মনে করি, আমরা এ দিন উদ্‌যাপনকেই আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কী না।’

তিনি বলেন, আমরা যেন আমাদের পরিবারে আরও বেশি বাংলা বলি; বিশেষ করে আমরা যারা একটু 'এলিট সোসাইটি'র আছি, আমরা দেখি, অনেক কম বাংলা চর্চা হয় আমাদের পরিবারে। আমাদের বাচ্চাদের বাংলা ভাষা, বাংলা সংগীত, বাংলা সাহিত্যের যে মাধুর্য, আমরা কিন্তু তাদের তা দেখাচ্ছি না; কেমন জানি ভালো পড়াশোনা করে বিদেশ চলে যাওয়ার একটা প্রবণতা।

আজ সোমবার (১৪ই এপ্রিল)  ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দীন পার্কে আয়োজিত নববর্ষের উৎসবের ফাঁকে সুখবর ডটকমকে কথাগুলো বলেন মাহ্‌ফুজ আনাম। গুলশান সোসাইটি ও ‘অলিগলি বন্ধু’ এ উৎসবের আয়োজন করে। উৎসবে অংশগ্রহণ করেন মাহ্‌ফুজ আনাম।

তিনি বলেন, 'আমাদের ভেতরে মনে হচ্ছে আসলে বিশ্বদরবারে বা আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে না যাওয়া পর্যন্ত আমাদের ব্যক্তিত্বের উন্মেষ হচ্ছে না। এটা হয়তো সত্যি, আমি উচ্চশিক্ষা চাই; কিন্তু আমার নিজের আমার আমিত্ববোধ আমি কতটুকু ধরে রেখেছি।’

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আপনার পরিচয় কিন্তু আপনার জাতিসত্তা নিয়ে, আপনার সংস্কৃতি নিয়ে, আপনার সাহিত্য নিয়ে। এই যে সামগ্রিকভাবে আমাদের ব্যক্তিত্ব, আমি অনুরোধ করব, এটা যেন আমরা আরও সচেতনভাবে উদ্‌যাপন করি।’

এইচ.এস/


মাহফুজ আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250