শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

আমেরিকায় অ্যাওয়ার্ড জিতল ‘নিশি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

‘নিশি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের র‍্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ই অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন পরিবেশসচেতনতা বাড়াতে নির্মাতাদের গ্রিন প্রোডাকশন নির্মাণে উৎসাহিত করছে। এসব প্রোডাকশনের শুটিংসহ পুরো কার্যক্রমে কার্বন নির্গমন ও বর্জ্য হ্রাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে নিশি। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনা করেছে বাংলাদেশের জহিরুল ইসলাম প্রোডাকশনস, সৌদি আরবের থার্ড অ্যাকশন, জার্মানির মোগাদর ফিল্ম ও আমেরিকার স্ম্যাশ মিডিয়া। সিলেটের কুলাউড়ার চা-বাগানের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।

স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তুলে ধরা হয়েছে বৈশ্বিক উষ্ণতায় পানিসংকটের বাস্তবতা ও এক নারী শিশুর করুণ বাল্যবিবাহের গল্প। গোলাম রাব্বানীর লেখা গল্পে সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম কচি। পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে এই সিনেমার চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

জে.এস/

চলচ্চিত্র অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250