বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রযুক্তির জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ–বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার (২৫শে নভেম্বর) নৌবাহিনী এ পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর ডনের।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে ‘অত্যন্ত নির্ভুলভাবে’ আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা চালানোর সময় উপস্থিত ছিলেন।’

এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের প্রমাণ বলে উল্লেখ করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানেরা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেওয়া ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

গত ৩০শে সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250