সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

গায়ক নোবেল যে কারণে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২০শে মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে তাকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। 

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। নোবেল পালিয়ে যান।

ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন।

ওই সময় নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250