মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ঢাকায় ভারতের অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের হাসপাতাল চেইন অ্যাপোলো গ্রুপের একটি ক্লিনিক রাজধানীতে চালু হচ্ছে। ক্লিনিকটি পরিচালনা করবে বাংলাদেশের জেএমআই স্পেশালাইজড হাসপাতাল। শনিবার (২৩শে আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

অ্যাপোলো ক্লিনিক বাংলাদেশে এই প্রথম। এর আগে বসুন্ধরা এলাকায় অ্যাপোলো হাসপাতাল ছিল। অ্যাপোলো হাসপাতালের অঙ্গপ্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিকটি চালু হচ্ছে ধানমন্ডির সাতমসজিদ রোডে। এখানে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে।

অ্যাপোলো ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের মানুষকে বৈশ্বিক মানের চিকিৎসাসেবা দেওয়ার জন্য অ্যাপোলো ক্লিনিককে ঢাকায় আনা হয়েছে। বিশ্বমানের চিকিৎসা দেশে পাওয়া গেলে মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না।

অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি বলেন, ভারতসহ বিভিন্ন দেশে অ্যাপোলো হাসপাতাল আছে ৭৫টি, আর অ্যাপোলো ক্লিনিক আছে ৩৫০টি। বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক এটাই প্রথম।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের নানা ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশে ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠবে। দেশের মানুষ ভালো সময় কাটাতে পারবে। সবার উচিত মো. আব্দুর রাজ্জাকের মতো উদ্যোক্তাদের পাশে থাকা।

জে.এস/

অ্যাপোলো ক্লিনিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250