বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হযেছে। আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই অনেক আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন।

আরো পড়ুন: আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ১০ ফেব্রুয়ারি

আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সেই জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শৃঙ্খলার দায়িত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন (রিয়াজ) বলেন, উৎসব মুখর পরিবেশে সকাল থেকে এখানে আগ্রহী প্রার্থীরা আসছেন এবং একজনই কেবল ভেতরে প্রবেশ করতে পারছেন। সার্বিক পরিবেশ সুন্দর রাখতে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করছি।

কার্যালয়ের ভেতরে ঘুরে দেখা যায়, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা। এক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।

এইচআ/ আই.কে.জে/

আ.লীগ মনোনয়ন ফরম সংরক্ষিত আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250