শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপে মন্ত্রিসভার অস্বীকৃতি, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

সাবেক ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। ছবি: এএফপি

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে ক্যাবিনেটের সমর্থন না পাওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নেদারল্যান্ডসের মধ্য-ডানপন্থী নিউ সোশ্যাল কনট্র্যাক্ট পার্টির নেতা ভেল্ডক্যাম্প গত শুক্রবার (২২েশ আগস্ট) সাংবাদিকদের জানান, তিনি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ সরকারে ঐকমত্য আনতে ব্যর্থ হয়েছেন। এমনকি, ইসরায়েলের ওপর এরই মধ্যে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা নিয়ে তার সহকর্মীরা বারবার প্রতিরোধ করেছেন।

ভেল্ডক্যাম্প চরমপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মতরিচ ও ইতামার বেন-গভিরের নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুলেছিলেন। তিনি এই দুই মন্ত্রীর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনিদের ওপর সহিংসতা সৃষ্টির অভিযোগ তোলেন।

এ ছাড়া, তিনি ইসরায়েলে নৌবাহিনীর জাহাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ রপ্তানির তিনটি অনুমতি বাতিল করেন এবং গাজার ‘অবনতিশীল পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেন।

ভেল্ডক্যাম্প সাংবাদিকদের বলেন, গাজায় আক্রমণ, পশ্চিম তীরে সংঘটিত পরিস্থিতি, পূর্ব জেরুসালেমে বিরোধপূর্ণ বসতি ই১ নির্মাণ সিদ্ধান্ত—সবই তাকে ব্যথিত করেছে।

এদিকে, ভেল্ডক্যাম্পের পদত্যাগের ফলে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় শূন্য অবস্থায় পড়েছে। এটি এমন সময় ঘটল যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে এবং আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ক্যাসপার ভেল্ডক্যাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250