মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

আল-আকসায় জুমা আদায় ৮০ হাজার মুসল্লির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বিধি-নিষেধ উপেক্ষা করে প্যালেস্টাইনে পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ই মার্চ) সেই জুমাতে অংশ নিয়েছেন ৮০ হাজারের বেশি মুসল্লি।

এর আগে বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাতে আল-আকসা মসজিদে তারাবিহ নামাজ পড়েন ৭০ হাজারের বেশি মুসল্লি। এ সময়  অসংখ্য তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। সেই বাধা উপেক্ষায় করে তারা নামাজ পড়তে যান।  


জর্দান সরকার নিয়ন্ত্রিত আল-আকসা মসজিদের তত্ত্বাবধানকারী ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ই মার্চ) এশা ও তারাবিহ নামাজে ৭০ হাজার প্যালেস্টাইনি অংশ নিয়ে পবিত্র আল-আকসা মসজিদ ও সামনের প্রাঙ্গণে নামাজ পড়েন।

আরো পড়ুন: অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা কুয়েতে

এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, রমজান মাসজুড়ে প্যালেস্টাইনের পশ্চিম তীরের অধিবাসীরা পূর্ব অনুমতি ছাড়া জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। তাছাড়া শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি নারীদের মসজিদে প্রবেশের অনুমোদন দেওয়া হবে।  

সূত্র: আল-জাজিরা 

এইচআ/

জুমার নামাজ আল-আকসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250