শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

একই দিনে সব দেশে ঈদ উদযাপনের আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি কেন?

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০১৬ সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তুরস্কের উদ্যোগে। এর বিশেষ সহযোগিতায় ছিল ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমান জনসংখ্যা অধ্যুষিত পৃথিবীর সব দেশে একই দিন থেকে রোজা পালন ও ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া।

সম্মেলনে তুরস্ক, কাতার, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরোক্কোসহ ৫০টি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানী অংশ নেন। ইন্টারন্যাশনাল হিজরি ক্যালেন্ডার ইউনিয়ন কংগ্রেস নামে পরিচিত ওই সম্মেলনে হিজরি ক্যালেন্ডার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানের মধ্যে যে বিভক্তি, সেটা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনে।

সম্মেলনে দুটি প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। প্রথমত, সারা বিশ্বের জন্য দ্বৈত বর্ষপঞ্জি চালু করা, পূর্ব গোলার্ধের জন্য একটি আর পশ্চিম গোলার্ধের জন্য একটি। আর দ্বিতীয় প্রস্তাবটি ছিল, সবাইকে একটি বর্ষপঞ্জির মধ্যে নিয়ে আসা। শেষ পর্যন্ত বেশিরভাগ প্রতিনিধি ও বিশেষজ্ঞ একটি বর্ষপঞ্জির পক্ষেই মত দেন।

তুরস্কের 'প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের' সেই সময়ের প্রেসিডেন্ট মেহমেট গোরমেজ তখন তুর্কি সংবাদপত্র ডেইলি সাবাহ'কে দেওয়া সাক্ষাৎকারে সম্মেলনের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, নতুন বর্ষপঞ্জি মেনে নিতে কিছু দেশ হয়তো অসুবিধায় পড়বে, কিন্তু এটি যাতে বিশ্বজুড়ে গৃহীত হয়, সে ব্যাপারে ওআইসি তাদের প্রভাব কাজে লাগাতে পারে।

ওই সম্মেলনে বিশ্বের নামকরা পণ্ডিতরা পরামর্শ করে ঠিক করেছিলেন যে, একটা দেশে চাঁদ দেখা গেলে মুসলমানপ্রধান অন্য দেশেও সেটা মানা হবে। অর্থাৎ, একটা দেশে চাঁদ দেখা হলেই মুসলমানপ্রধান সব দেশে পরদিন রোজা পালন ও ঈদ উদযাপন হবে। এতে বিশ্বের সব দেশে একই দিন ঈদ উদযাপন হবে।

তবে ওআইসির ওই সিদ্ধান্ত কিছু দেশ গ্রহণ করেছিল, আবার কিছু দেশ গ্রহণ করেনি। ফলে সব দেশে একই দিন ঈদ উদযাপন হয় না।

এইচ.এস/

ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250