সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

‘সব টাকা ঠোঁটেই খরচ করে ফেলেছেন’, কটাক্ষের মুখে এশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

শোবিজের অনেক অভিনেত্রীই কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি ঘটিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও নাক টিকোলো করা, আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা— নিজেদের মনের মতো রূপ পেতে তারা শরণাপন্ন হন চিকিৎসকের। অস্ত্রোপচারের মাধ্যমে কাটাছেঁড়া করে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ।

কিছু দিন আগেই রাজকুমার রাওকে নিয়ে গুঞ্জন শোনা যায়, তিনি নাকি অস্ত্রোপচার করে নিজের চোয়াল বদলে ফেলেছেন। ভাইরাল হওয়া ছবিতেও সেই পার্থক্য খুব স্পষ্ট। যদিও অভিনেতা সে কথা মানতে নারাজ। এবার একই কাণ্ড ঘটল এশা দেওলের সঙ্গে। নিজেকে সুন্দর করতেই নাকি ঠোঁটে কারসাজি করেছেন অভিনেত্রী, এমনটাই দাবি নেটপাড়ার একাংশের। অনেকে আবার অভিনেত্রীর আগেকার ছবি দিয়ে তুলনা করেছেন।

আরো পড়ুন : আবারও বিয়ের পিঁড়িতে টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা!

মথুরা কেন্দ্রে এবারও বিজেপির হয়ে লড়ছেন হেমা মালিনী। ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে, এশা ও অহনা। প্রচার শেষে মথুরা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন হেমার দুই কন্যা। তখনই এশার ফোলা ঠোঁটটি নজরে আসে অনেকের। সেই ভিডিও ঘিরেই উঠে এসেছে নানা মন্তব্য। ইতিমধ্যেই নেটপাড়ায় শুরু হয়েছে ট্রলিং।

কেউ লিখেছেন, ‘ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেঁড়া করে..।’ কারোর কথায়, ‘আপনি অতিরিক্ত প্লাস্টিক হয়ে উঠেছেন!’ কেউ লিখেছেন, ‘সব টাকা ঠোঁটে খরচ করেছেন, কিছু টাকা নিজের মগজেও খরচ করতে পারতেন।’ যদিও এ সব কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত নীরব এশা।

এস/ আই.কে.জে/ 

এশা দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250