শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিসিবির বোর্ড সভায় আলোচনায় যা থাকবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিসিবির বোর্ড মিটিং সবশেষ অনুষ্ঠিত হয়েছিল গেল বছরের ২১শে ডিসেম্বর। পরে চলতি বছরেও একটি জরুরি বৈঠক হয়েছে তবে সেটি অনলাইনে। এবার সশরীরে বৈঠক হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলা অবস্থাতেই বোর্ড সভায় বসবেন বিসিবি পরিচালকরা। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। আগামী ২৫শে জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যা শুরু হবে বিকেল পাঁচটা থেকে। 

আরো পড়ুন : বিপিএল ইতিহাসে এমন সেরা ফিফটি আগে দেখেনি কেউ!

বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সম্প্রতি আলোচনাতে রয়েছে এই বিষয়। সিসিডিএমের ৭৮টি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ শক্ত দাবিই জানিয়েছে। সেটি অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এই বোর্ড সভায়।

এ ছাড়া বিপিএল টি-টোয়েন্টির বিষয় তো থাকছেই। ফ্র্যাঞ্চাইজিদের বেতন ইস্যু থেকে শুরু করে আরও নানাবিধ বিষয়ে বিপিএলে আছে জটিলতা। আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও। তবে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এছাড়া ক্রিকেটাদের কেন্দ্রীয় চুক্তিও থাকতে পারে আলোচনাতে। 

এস/ আই.কে.জে/ 

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250