বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

মালয়েশিয়ায় টি-টোয়েন্টি লিগে মেন্টর হচ্ছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের মানচিত্রে এবার যোগ হচ্ছে মালয়েশিয়া। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটি আগামী বছরের জুনে প্রথমবারের মতো মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে কাজ করবেন বাংলাদেশের তামিম ইকবাল, অস্ট্রেলিয়ার ব্রেট লিসহ আন্তর্জাতিক ক্রিকেটের তারকা খেলোয়াড়েরা।

মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টি–টোয়েন্টি টুর্নামেন্টটির ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনায় আছে।

এমসিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগের প্রথম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৭ই জুন থেকে ২৭শে জুন পর্যন্ত কুয়ালালামপুরে। এতে মোট পাঁচটি দল অংশ নেবে। থাকবেন আন্তর্জাতিক তারকারা আর মেন্টর হিসেবে থাকবেন ক্রিকেট কিংবদন্তি ব্রেট লি ও তামিম ইকবাল।

আইসিসির সহযোগী দেশ হিসেবে এ বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ আয়োজন করেছিল মালয়েশিয়া। এর আগে মালয়েশিয়ার ছেলেদের দলের ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ এশিয়ান বাছাইয়ে শীর্ষস্থান অর্জনকে নিজেদের এগিয়ে যাওয়ার পথে বড় পদক্ষেপ মনে করছে এমসিএ।

মালয়েশিয়ার প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ আন্তর্জাতিক মানে পৌঁছাবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করবে বলেও মনে করছে সংস্থাটি।

জে.এস/

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250