শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

গাজা নিয়ে তথ্যচিত্র, আরও যারা পেলেন পুরস্কার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে গত সোমবার (২৪শে নভেম্বর) রাতে বসেছিল এবারের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে আসর। ২৬টি দেশ থেকে ১৬ বিভাগে ৬৪ মনোনীত সিরিজ ও অভিনয়শিল্পীদের মধ্যে থেকে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

স্প্যানিশ সিরিজ ‘আই, অ্যাডিক্ট’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ওরিয়ল প্লা। সেরা অভিনেত্রী আনা ম্যাক্সওয়েল মার্টিন;  ব্রিটেনের ‘আনটিল আই কিল ইউ’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

ব্রিটেনের লুডভেগ হয়েছে সেরা কমেডি সিরিজ; একই দেশের রাইভালস হয়েছে সেরা ড্রামা সিরিজ। কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে সেরা হয়েছে  ব্রিটেনের ‘ডিসপ্যাচেস: কিল জোন: ইনসাইড গাজা’।

সেরা তথ্যচিত্র হয়েছে ব্রিটেনের ‘হেল জাম্পার’। ব্রিটেনের আরেকটি আলোচিত সিরিজ ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিজ’; এটি পেয়েছে টিভি মুভি/মিনি সিরিজ বিভাগে সেরার পুরস্কার।

এ ছাড়া এবার বিশেষ সম্মাননা এমি ‘ফাউন্ডার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ডিজনি এন্টারটেইনমেন্টের সহসভাপতি ডানা ওয়ালডেন।

ভ্যারাইটি অবলম্বনে। 

জে.এস/

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250