শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না। তবে বাইফা এবার থেকে এসব বিষয় মেনেই পুরস্কারের জন্য যোগ্য শিল্পী নির্বাচন করছে বলে জানান আয়োজকরা।

আগামী ২রা মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড”। প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে এই আসরে। আর সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। এর মধ্যে তিনি সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে সম্মতিও দিয়েছেন আয়োজকদের।

এবার বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

আরো পড়ুন: স্বর্ণের কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

পপুলার চয়েসের জন্য আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ভোট করা যাবে বাইফা ডট কম ওয়েবসাইটে। বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরইমধ্যে তিন লক্ষাধিক ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য। আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু। মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।

এসি/ আই. কে. জে/ 


আজীবন সম্মাননা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250