বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বৃদ্ধির সুযোগে কালোবাজারির প্রভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগে একটি পেট্রলপাম্পে যে পরিমাণ তেল এক দিনে বিক্রি হতো, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করায় সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি তদারকি করছে। হঠাৎ চাহিদা বৃদ্ধির পেছনে কিছু অসাধু চক্রের দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে।’

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজান মাসে কোথাও উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি। তবে ঝড় বা প্রাকৃতিক কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, সেটি লোডশেডিং নয়।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250