শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

হাসি মুখেই শুটিংয়ের ফ্লোরে ফিরেছেন মিঠুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ১০ই ফেব্রুয়ারি ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন।

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে টালিউডের অনেকেই তার সঙ্গে দেখা করতে যান। ভারতের রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে মিঠুনের স্বাস্থের খোঁজ-খবর নেন। ১২ই ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান মিঠুন।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কলকাতায় বোনের বাড়িতেই বিগত কয়েকদিন বিশ্রামে ছিলেন মিঠুন। সোমবার (১৯শে ফেব্রুয়ারি) তিনি আবারও ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

প্রথমে কথা ছিল মিঠুন ২২শে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দুদিন সিনেমার শুটিং করতে পারনেনি তিনি। তাই কথা দিয়েছিলেন ১৯শে ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন।

সেই কথা মতো রাখলেন মিঠুন। শুটিং লোকেশন বানতলা। সোমবার সকাল ১০টা নাগাদ শুটিং ফ্লোরে উপস্থিত হন ‘মহাগুরু’। হাসি মুখেই ফ্লোরে প্রবেশ করেন তিনি।

আরো পড়ুন: আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই : নাসিরুদ্দিন শাহ

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এ সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার মিঠুনের প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে।

মিঠুনকে প্রয়োজনে বিশ্রামও দেওয়া হয়েছে। তিনি আবারও সিনেমার শুটিং শুরু করতে পেরে খুশি সিনেমার পরিচালক পথিকৃৎ বসু। এ প্রসঙ্গে পথিকৃৎ বসু গণমাধ্যমকে বললেন, ‘মিঠুনদা নতুন উদ্যমে শুটিং শুরু করেছেন। তাকে দেখে আমরাও উচ্ছ্বসিত। লাঞ্চ ব্রেকের আগে দুটো দৃশ্যের শুটিংও করে ফেলেছি আমরা।’

সোমবার মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত। ইউনিট সূত্রে খবর, মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এদিন সকলের কেমন কেটেছে তার খোঁজ-খবর নিয়েছেন।

মিঠুনের অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে। আগামী ১লা মার্চ পর্যন্ত চলবে সিনেমার শুটিং। আসছে দুর্গা পূজায় ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসি/ আই.কে.জে/



শুটিং মিঠুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250