মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এসি কেনার আগে মনে রাখতে হবে কিছু বিষয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে ভুগছেন সবাই। তাই এই গরমে স্বস্তি পেতে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনার কথা ভাবছেন। এসি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ধরনের প্রশ্নই আসে মনে। কোন এসি কিনলে বিদ্যুৎ বিল কম আসবে, কোন রুমের জন্য কত টনের এসি কিনবেন ইত্যাদি প্রশ্নের উত্তর ও কিছু মৌলিক বিষয় এসি কেনার আগে মনে রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক এসি কেনার আগে মনে রাখতে হবে এমন কিছু বিষয় সম্পর্কে-

১। রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্বাচন খুবই জরুরি। এসি বিস্ফোরিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এসিকে বাড়তি লোড দেওয়া। অর্থাৎ যে ঘরে ৫ টনের এসি প্রয়োজন সেখানে যদি লাগানো হয় ২ টনের এসি, তাহলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কীভাবে বুঝবেন কোন মাপের রুমের জন্য কোন এসি প্রয়োজন? ১০০-১২০ বর্গফুটের রুম হলে ১ টনের এসি যথেষ্ট। ১২০-১৫০ বর্গফুট ঘরের জন্য দরকার দেড় টন এসি। আবার এর চেয়ে বেশি আয়তনের ঘরের জন্য ২ টনের এসি কিনলে ভালো করবেন। 

২। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভার্টার ছাড়া এসি কিনবেন নাকি সহ? বিদ্যুতের খরচ সাশ্রয় করতে চাইলে অবশ্যই ইনভার্টারসহ এসি কেনার চেষ্টা করুন। ইনভার্টার থাকলে ঘর প্রয়োজনমতো ঠান্ডা হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কম্প্রেসর। ইনভার্টারসহ এসির কম্প্রেসর কম ক্যাপাসিটিতেও চলতে পারে, তাই সাধারণ এসি থেকে এই এসিতে বিদ্যুৎ খরচ হয় বেশ খানিকটা কম হয়।

আরো পড়ুন : এসি ঘরে ত্বক ভালো রাখতে যা করবেন

৩। স্প্লিট এসি কিনবেন নাকি উইন্ডো এসি কিনবেন সেটা ভাবছেন? কেনার আগে জেনে নিন দুটোরই সুবিধা অসুবিধা সম্পর্কে। স্প্লিট এসির সুবিধা হচ্ছে কম্প্রেসর ঘরের বাইরে রাখা যায়। এতে মেশিনের শব্দ শোনা যায় না। আর অসুবিধা হচ্ছে এই এসি সেট করার জন্য ঘরের দেয়াল ভাঙতে হবে আপনাকে। অন্যদিকে উইন্ডো এসি লাগাতে চাইলে একটি জানালা বন্ধ করে দিতে হবে ঘরের। এতে এসি বন্ধ থাকলেও ঘরে আলো বাতাস ঢোকার জায়গা বন্ধ হয়ে যাবে। 

৪। এসি কেনার ক্ষেত্রে সবসময় ভালো ব্র্যান্ড বেছে নেবেন। সুনাম ও রিভিউ দেখে কেনার পাশাপাশি আফটার সেল সার্ভিস ভালো এমন এসি কিনবেন। এছাড়াও আশেপাশে সার্ভিস সেন্টার আছে কিনে দেখে নেবেন। 

৫। ভালো ফিল্টার আছে এমন এসি কিনুন। এসির এয়ার ফিল্টার বাতাস থেকে ময়লা এবং জীবাণু দূর করতে সাহায্য করে। এমনকি এটি ধোঁয়া এবং গন্ধও দূর করে। উন্নতমানের ফিল্টার বাতাস পরিষ্কার করার পাশাপাশি ধুলা এবং ময়লা যেন কয়েলে না পৌঁছায় সেটাও নিশ্চিত করে। এতে এসির কর্মক্ষমতা বাড়ে। 

৬। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির স্টার রেটিং দেখে কিনবেন এসি। এসির গায়ে স্টিকারে এই রেটিং দেওয়া থাকে। স্টারের সংখ্যা যত বেশি হবে, এয়ার কন্ডিশনারটির কার্যক্ষমতা তত বেশি। ১ স্টার রেটিং মানে এসিটি ১ বছরে ব্যবহার করে ৮৪৩ ইউনিট। ৫ স্টার মানে এসিটি ব্যবহার করে ৫৫৪ ইউনিট। স্টার বেশি থাকা মানে এসির বিদ্যুৎ বিল কম আসবে। 

৭। অনলাইনে এসি কেনার ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে বাড়তি খেয়াল রাখা দরকার। যেমন ডেলিভারি আর ইন্সটলেশন চার্জ কেমন, ওয়ারেন্টি ঠিকঠাক আছে কিনা এগুলো জেনে নেবেন। 

এসি ব্যবহারের আগে জেনে নিন

১. দীর্ঘসময় এসি চালানো উচিত নয়। চালাতে হলে মাঝে কিছুক্ষণের বিরতি দিতে হবে।

২. এসির আউটডোর ইউনিট এমন স্থানে রাখতে হবে যেন সেটা গাছ দিয়ে ঢাকা না থাকে। খোলামেলা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখবেন এসির বাইরের অংশ।

৩. এসি বেশি ব্যবহৃত হলে ৬ মাসে একবার এবং কম ব্যবহৃত হলে বছরে একবার বিশেষজ্ঞ হাতে সার্ভিসিং করাতে হবে।

এস/ আই.কে.জে/

টিপস এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250