বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

ইবিতে তরুণ লেখকদের ‘লেখা প্রদর্শনী’র আয়োজন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি : সুখবর

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘লেখা প্রদর্শনী’ শুরু হয়েছে। এতে তরুণ লেখকদের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রায় শতাধিক লেখা প্রদর্শন করা হয়েছে।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা উপাচার্যের নিকট পৌঁছে দিতে ‘মনের জানালা’ এবং সংগঠনটির দ্বিমাসিক প্রকাশনা ডাকঘরের জন্য উন্মুক্ত লেখা আহ্বানসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) বেলা ১২টায় অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। যা চলবে বুধবার (২৭শে নভেম্বর) পর্যন্ত।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন : গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আজ

আবির/এস/আই.কে.জে/  

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250