সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারীরা কখনো জামায়াতের আমির হতে পারবেন না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত পার্থক্যের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো নারী দলটির প্রধান হতে পারবেন না। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ বিষয়ে আল জাজিরার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে শফিকুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে, প্রগতিশীল মনস্ক নেটিজেনরা জামায়াতের আমিরের কঠোর সমালোচনা করছেন।

সাক্ষাৎকারে শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, 'কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারেন?' জবাবে শফিকুর রহমান বলেন, 'এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়, কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। কারণ আপনারা (পুরুষরা) কখনই সন্তান ধারণ করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'আমরা কখনও শিশুকে বুকের দুধ পান করাতে পারব না। এটি আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।'

জাতীয় নির্বাচনে জামায়াত কতজন নারীকে মনোনয়ন দিয়েছে—এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, 'সংসদ নির্বাচনে একজনও না। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। তবে ভবিষ্যতে আমরা সংসদের জন্যও সেই প্রস্তুতি নিচ্ছি।'

শফিকুর রহমান আরও বলেন, 'অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্যসংখ্যক নারী দেখতে পাবেন না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। (তবে) আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।'

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক জামায়াতের এই অবস্থানের বিরোধিতা করে বলেন, 'চমৎকার। আপনি বলছেন যে তারা একটি সংগঠনের প্রধান হতে পারবেন না, অথচ তারা ১৭ কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং পরিষ্কারভাবেই নারীরা নেতৃত্বের অবস্থানে থাকার যোগ্যতা রাখেন।'

জবাবে শফিকুর রহমান বলেন, 'এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা।'

সাংবাদিক যখন পাল্টা যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশসহ অনেক দেশেই নারী নেতৃত্ব ছিল; তখন শফিকুর রহমান উত্তর দেন, 'খুব অল্প কিছু দেশে।'

এরপর আলোচনাটি বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর অতীতের রাজনৈতিক জোটের দিকে মোড় নেয়, যেই সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, 'এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা তাদের দলের সিদ্ধান্ত।'

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250