বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ *** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শনের পর দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০শে মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সরকারপ্রধান।

এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১টায় মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আসেন প্রধানমন্ত্রী।

কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণের আগে ভূমির কাছাকাছি থেকে দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়ীয়া ও পাথরঘাটা পরিদর্শন করেন সরকারপ্রধান।

এরপর প্রধানমন্ত্রী সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে আসেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি এখানে তিনি দুর্গত জনগণের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

ওআ/  আই.কে.জে

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250