রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে এক ভারতীয় বিশ্ববিদ্যালয়। দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে গ্যালগোটিয়াস নামে ওই বিশ্ববিদ্যালয়কে।

এপি জানায়, এক দিন আগে বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে বলেছিলেন—‘ওরিয়ন’ নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি।

তবে সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই রোবটটি শনাক্ত করেন এবং পোস্ট দিয়ে জানান, এটি চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। এর নাম ইউনিট্রি গো ২।

এপি জানায়, অনলাইনে এই রোবটের দাম প্রায় ১ হাজার ৬০০ ডলার। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এপিকে বলেন, ‘ঘটনাটি আয়োজক দেশ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।’

যদিও বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং দাবি করেন, তিনি কখনোই স্পষ্টভাবে রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন—এমনটা বলেননি।

অন্যদিকে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় প্রথমে এ ঘটনাকে ‘অপপ্রচার’ দাবি করে বিবৃতি দেয়। পরে গতকাল বুধবার (১৮ই ফেব্রুয়ারি) নতুন এক বিবৃতিতে বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না নেহা সিং এবং ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার উচ্ছ্বাসে তথ্যগতভাবে তিনি ভুল বক্তব্য দিয়েছেন।

জে.এস/

ভারতীয় বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250