শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এই ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবেও উল্লেখ করেছেন। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে থাকার পরও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে একটি স্পষ্ট রায় দিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমার প্রিয় বন্ধু মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই।’

আনোয়ার ইব্রাহিম লেখেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250