মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

ফোন চুরি হলেও জানতে পারবে না আপনার ব্যক্তিগত তথ্য

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

প্রতিদিন নগরের কোনো না কোনো স্থানে ফোন ছিনতাই বা চুরির ঘটনা ঘটছে। অনেকে ফোনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ডও মনে রাখতে পারেন না বা ভুলে যান। ফলে ব্যক্তিগত তথ্যাদি অপরিচিত লোকের কাছে চলে যায় সহজেই। এসব বহুমুখী সমস্যা সমাধানে দুটি অপশন চালু করলেই মুক্তি পেতে পারেন।

>> প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।

>> এরপর একটু নিচের দিকে স্ক্রল করে গুগল পাবেন। ক্লিক করলে নতুন একটি পেজ আসবে।

>> তারপর গুগলের ‘অল সার্ভিসেস’ অপশনে যান।

>> এবার ‘পার্সনাল অ্যান্ড ডিভাইস সেফটি’তে ক্লিক করলে পাবেন ‘থিফট প্রটেকশন’, ক্লিক করুন।

>> এবার ‘থিফট ডিটেকশন লক’ এবং ‘অফলাইন ডিভাইস লক’ অপশন দুটি চালু করবেন।

আরো পড়ুন : ফেসবুকের জনপ্রিয় ফিচার পাবেন এখন হোয়াটসঅ্যাপেও!

যদি ‘থিফট ডিটেকশন লক’ ফিচারটি বুঝতে পারে যে, আপনার ডিভাইসটি আপনার কাছ থেকে নেওয়া হয়েছে; তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে। যাতে কেউ আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে না পারে। এই ফিচারটি আপনার ডিভাইসের সেন্সর মোশন এবং এর ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ ব্যবহার করে বোঝার চেষ্টা করে যে কেউ হঠাৎ করে আপনার ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে গেছে কিনা।

‘অফলাইন ডিভাইস লক’ ফিচারের কাজ হলো আপনার ডিভাইস অফলাইনে যাওয়ার কিছুক্ষণ পরেই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। যাতে আপনার ডাটা সুরক্ষিত থাকে। ধরুন, যদি কেউ আপনার ডিভাইস চুরি করে এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয়, তাহলে ডিভাইসটি লক হয়ে যাবে।

এস/  আই.কে.জে/


ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250