বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

সাকিবকে টপকে ওয়ানডে সেরা অলরাউন্ডার নবী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার দলপতিকে টপকে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার বনে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

এতদিন আফগান অলরাউন্ডারের সঙ্গে বেশ বড় ব্যবধান রেখেই শীর্ষে ছিলেন সাকিব। তবে ইনজুরি, চোখের সমস্যাসহ বেশ কিছু কারণে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিবের। এবার এর আঁচ পড়লো র‍্যাঙ্কিংয়েও।

অন্যদিকে বিপিএল থেকে ছুটি নিয়ে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন নবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। বল হাতে এক উইকেটও নেন নবি। এরপর সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এ ছাড়া বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে ২৮৮ রেটিং পয়েন্টে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ওয়ানডেতে রাজত্ব খোয়ালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার পোস্টারবয়। ২৫৬ রেটিং পয়েন্টে শীর্ষে তিনি। আর ২১৭ রেটিং পয়েন্টে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

অন্যদিকে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন একই দলের রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন সাকিব।

ওআ/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250