শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

প্রথম টেস্ট সেঞ্চুরি করা বুলবুলই বিসিবির নতুন সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৯শে মে)। গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির ১৬তম সভাপতি হলেন বুলবুল। আজ শুক্রবার (৩০শে মে) বিকেলে বোর্ড পরিচালকদের সভার পর এ সিদ্ধান্ত হয়। বুলবুলও এনএসসি কোটায় পরিচালক পদ পেয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিলও তার ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।

দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন।

গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর ২১শে আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। তার প্রতি সরকারের চাপ ও পরিচালকদের প্রকাশ্য অনাস্থা দেখা দেয়। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।

এইচ.এস/

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250