বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

নির্বাচন ভালো কি মন্দ তা দেখা ইসির কাজ নয়: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ সংসদ নির্বাচন ভালো না মন্দ হয়েছে তা দেখা ইসির কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এটি জনগণ বলবে। নির্বাচন অনুষ্ঠান করাই ইসির মূল কাজ। সামনে ছোট ছোট নির্বাচন রয়েছে। সকল নির্বাচনই কমিশনের কাছে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভোটে না আসার কথা তুলে ধরে সিইসি বলেন, বড় কোনো দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না। তবে গ্রহণযোগ্যতা খর্ব হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুনতে পাচ্ছি উপজেলা পরিষদে দলীয় প্রতীক দেওয়া হবে না। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, নিঃসন্দেহে ভোটার উপস্থিতি ভালো হবে। এখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের যোগাযোগ বেশি থাকে। সম্পর্কের বিষয় থাকে। এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে থাকে।

আরও পড়ুন: আমদানি-রপ্তানিতে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল

পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সাড়া জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।

গণমাধ্যম’কে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়।

সিইসি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আদায় করে নিতে হয়। এটা কেউ এগিয়ে দেবে না। গঠনমূলক সমালোচনা করলে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। বরং সমালোচনা সমৃদ্ধ করে। তবে খেয়াল রাখতে হবে কোনো ভুল সংবাদ যাতে পরিবেশন করা না হয়।

এসকে/ 

নির্বাচন সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250