বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়েছেন: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

তলবের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে ট্রাইব্যুনাল নিয়ে করা একটি মন্তব্যের জন্য ফজলুর রহমানকে তলব করা হয়েছিল। তাকে ৮ই ডিসেম্বর একাডেমিক, বার কাউন্সিল সনদসহ আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ বুধবার (৩রা ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, ফজলুর রহমান আদালতের কাছে ‘আনকন্ডিশনাল অ্যাপোলজি’ (নিঃশর্ত ক্ষমা) প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন। তিনি বলেছেন, যা কিছু তিনি বলেছেন, সেটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের ‘মার্সি’ চান।

ক্ষমা চেয়ে করা এই আবেদনের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। ৮ই ডিসেম্বর শুনানির নির্ধারিত দিনে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তাজুল। ক্ষমা চাওয়ার বিষয়ে ফজলুর রহমানের কোনো বক্তব্য জানা যায়নি।

একসময়ের আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কৃষক, শ্রমিক, জনতা লীগ হয়ে এখন বিএনপিতে আছেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।

ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250